খণ্ড-26 / সংখ্যা 24 / দেশব্যাপী প্রতিরক্ষা শিল্প শ্রমিকদের ধর্মঘটের সমর্...

দেশব্যাপী প্রতিরক্ষা শিল্প শ্রমিকদের ধর্মঘটের সমর্থনে সভা

৯ আগষ্ট কাশীপুর বিবি বাজার, কলকাতা কেন্দ্রীয় সরকার একতরফাভাবে প্রতিরক্ষা শিল্পকে কর্পোটায়ন করার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে গান এন্ড শেল ফ্যাক্টরির জয়েন্ট অ্যাকশন কমিটি পথসভা করে। সভায় বক্তারা প্রতিরক্ষা শিল্প শ্রমিকদের সারাদেশে ২০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর একমাসব্যাপি ধর্মঘটকে সফল করার আবেদন জানান। সভায় সভাপতিত্ব করেন আইএনডিডব্লিউ নেতা শ্রী সুভাষ নাথ। বক্তব্য রাখেন কমরেড বি এন শাহ সাংগঠনিক সম্পাদক এআইডিইএফ, শ্রী বি সিংহ বিপিএমএস যুগ্ম সম্পাদক, শ্রী প্রদীপ বসু আইএনডিডব্লিউএফ, কমরেড নির্মল বেরা যুগ্ম সম্পাদক ওয়ার্কার্স ইউনিয়ন এবং জে শর্মা টিচার্স অ্যাসোসিয়েশন।

Published on 14 August, 2019