খণ্ড-26 / সংখ্যা 22 / ৩০ জুলাই গণকনভেনশন সফল করতে সভা

৩০ জুলাই গণকনভেনশন সফল করতে সভা

২১ জুলাই বালি-বেলুড় লোকাল কমিটির তরফ থেকে পথসভা হল বালি দূর্গাপুর নতুন বাজার এলাকায়। সভায় বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্যা কল্যাণী গোস্বামী, পার্টির জেলা সম্পাদক দেবব্রত ভক্ত, ছাত্র অমিতাভ বিশ্বাস সহ স্থানীয় পার্টি সংগঠকেরা। সভা সঞ্চালনা করেন লোকাল কমিটির সম্পাদক মাধব মুখার্জী। এলাকার পথচলতি মানুষ সভার বক্তব্য আগ্রহ নিয়ে শোনেন ও প্রচার পত্র সংগ্রহ করেন। আগামী ৩০ জুলাই নেতাজী ইন্ডোরের কনভেনশনের গুরুত্ব ও বিজেপিকে প্রতিহত করতে কনভেনশনে সামিল হওয়ার আহ্বান রেখে সভা শেষ হয়।

Published on 27 July, 2019