স্মারকলিপি

শিলিগুড়ি ৩১ নং ওয়ার্ডের পানীয় জল সরবারহকারী জলাধারটি গত নভেম্বর মাস থেকে ভাঙা অবস্থায় পরে থাকাতে দীর্ঘদিন ধরে অনিয়মিত জল সরবারহ হচ্ছিল। বর্তমানে যা কার্যত বন্ধ হয়ে গেছে....

Memorandum

শিলিগুড়ি ৩১ নং ওয়ার্ডের পানীয় জল সরবারহকারী জলাধারটি গত নভেম্বর মাস থেকে ভাঙা অবস্থায় পরে থাকাতে দীর্ঘদিন ধরে অনিয়মিত জল সরবারহ হচ্ছিল। বর্তমানে যা কার্যত বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় শক্তিগড়, নৌকাঘাট, শীতলাপাড়া, প্রগতীপাড়া, নতুনপাড়ার মানুষেরা জলহীন অবস্থায়  দিন কাটাচ্ছেন। দ্রুত এই অবস্থার সমাধান এবং যতদিন তা না হয়, ততদিন বিকল্প জলের ব্যবস্থার দাবিতে ঐ ওয়ার্ডের কো-অর্ডিনেটর দীপা বিশ্বাসকে স্মারকলিপি দেওয়া হয় সিপিআই(এমএল) লিবারেশনের শক্তিগড় ব্রাঞ্চ কমিটির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন  রেনু দাস, রজত বর্মণ, রুবী সেনগুপ্ত, ভাগ্য মন্ডল, মন্টু সাহা, মিলি ভট্টাচার্য, শাশ্বতী সেনগুপ্ত  প্রমুখ।

Published on 12 March, 2021