মিড-ডে-মিল কর্মীদের প্রতিবাদ কর্মসূচী

 

rrr

মিড-ডে-মিল কর্মীদের উদ্যোগে এবং অ্যাপোয়া, এআইসিসিটিইউ, সংযোগ সাংস্কৃতিক সংস্থার মিলিত সহযোগিতায় চলমান কৃষক আন্দোলনের সংহতিতে এক প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয় বাঘাযতীন মোড়ে, ৩১ ডিসেম্বর। কর্মসূচির শেষে মিছিল ও শ্লোগানের মাধ্যমে মোদীর কুশপুতুল পোড়ানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইসিসিটিইউ’র তরুণ সরকার, শীলা দে সরকার, মিড-ডে-মিলের সংগঠক মমতা ঘোষ, অধ্যাপক নিত্যানন্দ ঘোষ, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের পক্ষ থেকে নীতিশ রায়, সাভাপ্রমসের পক্ষ থেকে চন্দ্রাস্মিতা, স্বপ্না, স্নিগ্ধা বসু। উপস্থিত ছিলেন বীরেন ব্যানার্জি, স্বরূপ ও সিপিআই(এমএল) বাঘাযতীন ব্রাঞ্চের শুভ, শংকর ও আরো অনেকে।

Published on 08 January, 2021