মুর্শিদাবাদের ঝিল্লিেত পার্টির লোকাল সম্মেলন

২৮ ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার খরগ্রাম ব্লকে সিপিআই(এমএল) লিবারেশনের ঝিল্লি লোকাল সম্মেলন অনুষ্ঠিত হয় নোনাডাঙ্গা ফ্লাড সেন্টারে। ৭৪ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন, ৮ জন বক্তব্য রেখেছেন, ১১ জনের কমিটি গঠন হল, সম্পাদক নির্বাচিত হলেন হায়দার আলী শেখ।

বিকালে নোনাডাঙা বাসস্ট্যান্ডে প্রকাশ্য সভা হয় এনআরসি ও এনপিআর বিরোধিতায়। বক্তব্য রাখেন কৃষ্ণ প্রামানিক, রাজীব রায়, ইনজামুল হক, হাসান আলি। সভাপতিত্ব করেন হায়দার আলি।এলাকায় জন আলোড়নের সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদ জেলা সম্পাদক সহ ঝিল্লি লোকাল কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।

msd

 

Published on 04 January, 2020