খণ্ড-26 / সংখ্যা 39 / নিরঞ্জন বাউড়ি (দাস)

নিরঞ্জন বাউড়ি (দাস)

হুগলীর ইলছোবার প্রবীন পার্টি সদস্য নিরঞ্জন বাউড়ি (দাস) গতকাল রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। আইপিএফ-এর আমলে ইলছোবা এলাকায় বিপ্লবী বাম রাজনীতি প্রচার ও জনগণকে সংগঠিত করার কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সম্প্রতি অসুস্থ অবস্থাতেও তিনি পার্টির কাজে নিজেকে যুক্ত রেখেছিলেন। তাঁর জ্যেষ্ঠ পুত্র বিনয় ইলছোবা লোকাল কমিটির সম্পাদক। কমরেড নিরঞ্জনদাকে শেষ শ্রদ্ধা জানাতে পার্টির রাজ্য কমিটি ও জেলা কমিটি সদস্য মুকুল কুমার সহ এলাকার সমস্ত পার্টি সদস্য, পার্টি দরদী, সমর্থক ও জনগণ সামিল হয়েছেন। কমরেড নিরঞ্জনদা লাল সেলাম।

Published on 21 December, 2019