নৃপেন মজুমদার চলে গেলেন

Nirpen Majumdar passed away

প্রবীণ পার্টি সদস্য এবং রাজ্য সরকারী কর্মচারী আন্দোলনের বিশিষ্ট সংগঠক কমরেড নৃপেন মজুমদার, দীর্ঘ রোগভোগের পর ৩০ ডিসেম্বর ২০২২ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। ১৯৮৫ সালে তিনি পার্টির সংস্পর্শে আসার দিন থেকে আমৃত্যু পার্টির প্রতি অনুগত ছিলেন। অত্যন্ত রুচিশীল এই মানুষটি তাঁর সুমিষ্ট ব্যবহার ও বাচনভঙ্গী দিয়ে ভিন্নমতের লোকদেরও মন জয় করে নিতেন। রাজনৈতিক কাজের পাশাপাশি সাংস্কৃতিক জগতেও তাঁর ছিল অনায়াস বিচরণ। বহু নাটকে তিনি চমৎকার অভিনয় করেছেন। নৌ-চালনাতেও তিনি ছিলেন সুদক্ষ। কয়েকজন সতীর্থকে নিয়ে তাঁর হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত নৌকা চালিয়ে আসার রোমাঞ্চকর কাহিনী আজও মানুষের মুখে মুখে ফেরে। বর্ণময় চরিত্রের এই কমরেডের প্রয়াণে তাঁর জন্মস্থান নদীয়ার চাকদহে শোকের ছায়া নেমে এসেছে।

কমরেড নৃপেন মজুমদারের স্মৃতি চির অম্লান থাকবে।

Published on 06 January, 2023