নভেম্বর বিপ্লব দিবস দক্ষিণ ২৪ পরগণায়

গত ৭ নভেম্বর ঐতিহাসিক নভেম্বর বিপ্লব দিবসে দক্ষিণ ২৪ পরগণা জেলা অফিসে (বজবজ) ১০৩তম নভেম্বর বিপ্লব দিবস পালিত হয়। সমগ্র কর্মসূচী পরিচালনা করেন অঞ্জন ঘোষ, পতাকা উত্তোলন ...

nov

গত ৭ নভেম্বর ঐতিহাসিক নভেম্বর বিপ্লব দিবসে দক্ষিণ ২৪ পরগণা জেলা অফিসে (বজবজ) ১০৩তম নভেম্বর বিপ্লব দিবস পালিত হয়। সমগ্র কর্মসূচী পরিচালনা করেন অঞ্জন ঘোষ, পতাকা উত্তোলন, মাল্যদান, শহীদ স্মরণে নীরবতা পালন করেন দেবযানি গোস্বামী, দেবশিস মিত্র, পঞ্চু ঘোষ, সেখ সাবির, দ্বীপ মালিক, শ্যাম গোস্বামী, অতনু মালাকার। বাখরাহাটে বিষ্ণুপুর-সাতগাছিয়া লোকাল কমিটির অফিসে ১০৩তম নভেম্বর বিপ্লব দিবস পালিত হয়। সমগ্র কর্মসূচী পরিচালনা করেন লোকাল কমিটির সম্পাদক নিখিলেশ পাল। পতাকা উত্তোলন, মাল্যদান, শহীদ স্মরণে নীরবতা পালন করেন দিলীপ পাল, মোমিন সেখ, সন্দীপ ধাড়া সহ আরো অনেকে।

Published on 14 November, 2020