মহিলা সমিতির উদ্যোগে জরুরি অবস্থা বিরোধী দিবস পালন

সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও আওয়াজ ওঠে সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির মৌললি মোড়ের প্রতিবাদী সভায়। সভায় কানপুর শেল্টার হোম-এর আবাসিক মেয়েদের করুণ অবস্থার কথাও তুলে ধরেন বিভিন্ন বক্তা। ....

addr

সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও আওয়াজ ওঠে সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির মৌললি মোড়ের প্রতিবাদী সভায়। সভায় কানপুর শেল্টার হোম-এর আবাসিক মেয়েদের করুণ অবস্থার কথাও তুলে ধরেন বিভিন্ন বক্তা। এছাড়া বাগনানেরর ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। ওই ঘটনায় মন্তব্যকারী বিধায়ককে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এই দাবিও করা হয়। বক্তারা ছিলেন শুক্লা সেন, মমতা ঘোষ, অর্চনা ঘটক, ইন্দ্রাণী দত্ত প্রমুখ। সভা সঞ্চালনা করেন চন্দ্রস্মিতা। প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন কল্যাণী গোস্বামী।

Published on 03 July, 2020