খণ্ড-26 / সংখ্যা 32 / সৌদি আরবে তেল শোধনাগারে ড্রোন হামলার পর জ্বালানি ত...

সৌদি আরবে তেল শোধনাগারে ড্রোন হামলার পর জ্বালানি তেলের দাম বেড়েছে

সৌদি আরবের দুটি তেল ক্ষেত্রে হামলার পর অপরিশোধিত তেলের দাম গত চার মাসের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবের দুটি তেল ক্ষেত্রে হামলার পর বিশ্বে জ্বালানি তেলের সরবরাহ ৫ শতাংশেরও বেশি কমে গেছে। অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি প্রায় ৭২ ডলার হয়েছে। সৌদি আরবের যে দুটি তেলক্ষেত্রে হামলা হয়েছে সেগুলো পুনরায় উৎপাদনে আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। এই তেলক্ষেত্র দুটি সৌদি আরবের তেল শিল্পের কেন্দ্রে অবস্থিত এবং এটি বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগার। সৌদি আরব পৃথিবীর সবচেয়ে বড় জ্বালানি তেল রপ্তানিকারক। প্রতিদিন তারা ৭০ লাখ ব্যারেলের বেশি জ্বালানি তেল রপ্তানি করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই হামলার জন্য ইরানকে দায়ী করেছেন। অন্যদিকে ইরান বিষয়টিতে ‘ধোঁকাবাজি’ বলে বর্ণনা করেছে।

Published on 19 October, 2019