পার্টি দরদীর জীবনাবসান

dddd

বারাসাতের দীর্ঘ দিনের পার্টি দরদী কমরেড দীপু দত্ত গত ১৩ ডিসেম্বর কালান্তক কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হন। আইপিএফ-এর আহ্বানে দিল্লীর বোট ক্লাব ময়দানে ‘দাম বাঁধো কাজ দাও’ মিছিলে যোগদানের মধ্য দিয়ে কমরেড দীপু পার্টির সঙ্গে যুক্ত হন। সারা জীবনে অন্য কোনো রাজনৈতিক দলের মিছিলে দীপু হাঁটেননি। অত্যন্ত দারিদ্র্যের মধ্যে থেকেও কোনোদিন অসততার আশ্রয় নেননি দীপু। বারাসাত বুক স্টলে দীপুর ভুমিকা অনবদ্য। এবারেও ব্যতিক্রম হয়নি। ৩ জানুয়ারী স্থানীয় পার্টির উদ্যোগে দীপুর পরিবারের সকল সদস্য এবং প্রতিবেশিদের নিয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় দীপুর সাহস, পরিশ্রমি মানসিকতা এবং দায়িত্ববোধের বিষয়ে আলোচনা হয়। স্মরণসভা পরিচালনা করেন বারাসাত পার্টির দায়িত্বশীল কমরেড দিলিপ দত্ত। দীপুর স্ত্রী মিড-ডে-মিল কর্মী। ওদের একটি ছেলে আছে।

Published on 08 January, 2021