পার্টির লোকাল সম্মেলন

১৬ ফেব্রুয়ারী রাণীডাঙা কালারাম হাইস্কুলে সিপিআই(এমএল) ফাঁসিদেওয়া লোকাল কমিটির ১৩তম লোকাল সম্মেলন অনুষ্ঠিত হয়। সদ্য প্রয়াত দার্জিলিং জেলা কমিটি সদস্য কমরেড লালু ওরাওঁ নামাঙ্কিত নগর এবং প্রয়াত বর্ষীয়ান কমরেড বিশ্বনাথ রায়ের নামাঙ্কিত সভাগৃহে সম্মেলন শুরু হয় শহীদ স্মরণের মধ্য দিয়ে। ৪৫ জন সদস্য এবং জেলা সম্পাদক ও জেলা কমিটির কয়েকজন সদস্যের উপস্থিতিতে সম্মেলন শুরু হয়। প্রতিনিধিরা প্রত্যেকেই বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি এবং পার্টি সংগঠন নিয়ে সুচিন্তিত মতামত রাখেন। জেলা সম্পাদক অভিজিৎ মজুমদার এবং পুলক গাঙ্গুলী

এনআরসি, এনপিআর সহ উদ্ভুত ফ্যাসিস্ট সাম্প্রদায়িক সময়ের বিরুদ্ধে কিভাবে সংগঠনকে আরও সচল করার মধ্যে দিয়ে লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেকথা বলেন। সম্মেলন শেষে ৩ জন নতুন সদস্য সহ ১৯ জনের কমিটি তৈরি করা হয়। শরৎ সিংহ লোকাল কমিটির সম্পাদক পুনর্নির্বাচিত হন।

Published on 21 February, 2020