বন্দী মুক্তির দাবিতে বারাসাতে মিছিল

বিগত ১০ই আগস্ট ২০২০ প্রতিবাদী কবি ভারভারা রাও এবং গণতান্ত্রিক, মানবাধিকার আন্দোলনের কর্মী জেএন সাইবাবা, সুধা ভরদ্বাজ, ডাঃ কাফিল খান সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে, এআইপিএফ বারাসাত ও এপিডিআর .....

vae

বিগত ১০ই আগস্ট ২০২০ প্রতিবাদী কবি ভারভারা রাও এবং গণতান্ত্রিক, মানবাধিকার আন্দোলনের কর্মী জেএন সাইবাবা, সুধা ভরদ্বাজ, ডাঃ কাফিল খান সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে, এআইপিএফ বারাসাত ও এপিডিআর বারাসাত শাখা ও অন্যন্য গণ সংগঠনের উদ্যোগে সকাল ১১টা নাগাদ বারাসতের কলোনি মোড় থেকে একটি সুসজ্জিত ট্যাবলোসহ প্রতিবাদ মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে, হরিতলা মোড়ে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত করে, সেখানে এআইপিএফ-এর পক্ষে বক্তব্য রাখেন নির্মল ঘোষ, আবার মিছিল এগিয়ে চলে, চাঁপাডালি মোড়ের বিগবাজারের সামনে বক্তব্য রাখেন এপিডিআর-এর পক্ষে সোমনাথ রায়। এরপর বারাসাত জেলা আদালতের সামনে মিছিল গিয়ে শেষ হয় ও সেখানে প্রতিবাদসভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রতিবাদসভায় বক্তব্য রাখেন নির্মল ঘোষ ও ‘রিলিজ পলিটিকাল প্রিজনার্স’ সংগঠনের পক্ষে শুদ্ধব্রত দেব।

- দেবল 

Published on 15 August, 2020