মন্তেশ্বরের কুলুট গ্রামে মিছিল

মন্তেশ্বরে সিপিআই(এম-এল) লিবারেশন কর্মীদের ওপর পুলিশ-টিএমসি চক্রের হামলার খবর আপনারা আগের সপ্তাহে পড়েছেন। ৪ জুলাই এখানে কুসুমগ্রাম গ্রামপঞ্চায়েতের কুলুট গ্রামে কমরেড আনসারুল আমন মন্ডলের নেতৃত্বে ....

rta

মন্তেশ্বরে সিপিআই(এম-এল) লিবারেশন কর্মীদের ওপর পুলিশ-টিএমসি চক্রের হামলার খবর আপনারা আগের সপ্তাহে পড়েছেন। ৪ জুলাই এখানে কুসুমগ্রাম গ্রামপঞ্চায়েতের কুলুট গ্রামে কমরেড আনসারুল আমন মন্ডলের নেতৃত্বে শতাধিক লোকের মিছিল সংগঠিত হয়। লালঝান্ডায় সুসজ্জিত মিছিল গ্রাম পরিক্রমা করে বাসস্ট্যান্ডে জমায়েত হয়। সেখানে সভা করে বক্তব্য রাখা হয়। মিছিলে পরিযায়ী শ্রমিকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দাবি ছিল পরিযায়ী শ্রমিকদের জবকার্ড, কাজ ও অনুদান দিতে হবে। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি কার স্বার্থে কেন্দ্র-রাজ্য জবাব দাও। গণতান্ত্রিক আন্দোলনে পুলিশী হস্তক্ষেপ বন্ধ কর। জীবন-জীবিকার অন্যান্য দাবি উঠে আসে।

Published on 10 July, 2020