আমেরিকায় চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলনের সংহতিতে কর্মসূচী

হাওড়া ময়দানে বিগত ১০ জুন সিপিআই(এম এল), সিপিআই(এম), সিপিআই, ফরওয়ার্ড ব্লক সহ ১৬টি বাম ও সহযোগী দলের সভা হয় আমেরিকায় চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলনের সংহতিতে। লকডাউন পরবর্তীতে উপস্থিতি ছিল যথেষ্ট উল্লেখযোগ্য। ....

how

হাওড়া ময়দানে বিগত ১০ জুন সিপিআই(এম এল), সিপিআই(এম), সিপিআই, ফরওয়ার্ড ব্লক সহ ১৬টি বাম ও সহযোগী দলের সভা হয় আমেরিকায় চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলনের সংহতিতে। লকডাউন পরবর্তীতে উপস্থিতি ছিল যথেষ্ট উল্লেখযোগ্য। সভায় বক্তব্য রাখেন সিপিআই(এমএল) লিবারেশনের হাওড়া জেলা সম্পাদক কমরেড দেবব্রত ভক্ত। এছাড়াও বক্তব্য রাখেন সিপিআইএম, সিপিআই, ফারওয়ার্ড ব্লক, লোকতান্ত্রিক জনতা দলের নেতৃবৃন্দ।

১২ জুন বালি সাধারণ গ্রন্থাগারের সামনে সিপিআই(এমএল) লিবারেশন এবং আইসা-র উদ্যোগে আমেরিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলনের সংহতিতে, ভারতে সিএএ-এনআরসি-এনপিআর বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের বিরুদ্ধে এবং ভারভারা রাও, আনন্দ তেলতুম্বে, সাফুরা জারগার, অখিল গগৈ সহ সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে তুমুল বৃষ্টির মধ্যেই বিক্ষোভ কর্মসূচী সংগঠিত হয়।

Published on 18 June, 2020