প্রয়াত হলেন বিশিষ্ঠ পার্টি দরদী মাসীমা বিথিকা দেব

প্রয়াত হলেন কোচবিহার শহরের বিশিষ্ঠ পার্টি দরদী মাসীমা বিথিকা দেব। গত ১১ মে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি নিজের বাসভবনে চির বিদায় নিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বৎসর। ১৯৮০-র দশক থেকে কোচবিহার-আলিপুরদুয়ারে ...

bathika

প্রয়াত হলেন কোচবিহার শহরের বিশিষ্ঠ পার্টি দরদী মাসীমা বিথিকা দেব। গত ১১ মে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি নিজের বাসভবনে চির বিদায় নিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বৎসর। ১৯৮০-র দশক থেকে কোচবিহার-আলিপুরদুয়ারে পার্টি কাজের অন্যতম কেন্দ্র হিসাবে তাঁর পরিবারটির একটা বিশেষ অবদান রয়েছে। গোপন অবস্থা থেকে শুরু করে পরবর্তীতে দীর্ঘ সময় ধরে পার্টি কমরেডদের নিরাপদ ও নিশ্চিত আশ্রয় দিয়ে পার্টিকে রক্ষা করার কাজ নীরবে-অন্তরালে থেকে যারা করে গেছেন কমরেড বিথিকা দেব ছিলেন তাঁদের অন্যতম। পার্টির রাজ্য কমিটি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে। কমরেড বিথিকা দেব লাল সেলাম।

উল্লেখ্য প্রয়াত বিথিকা দেব হলেন কোচবিহার শহরের পার্টি কমরেড ভাস্কর দেবের মা।

Published on 11 June, 2020