প্রতিবাদ

Protest

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক তথা স্বরাষ্ট্রমন্ত্রক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কলকাতা টিভি'র লাইসেন্স নবীকরণ না করে উল্টে 'চ্যানেল বন্ধ কেন করা হবে না' শো কজ নোটিশ করেছে। মিডিয়ার গণতান্ত্রিক অধিকারের ওপর এই ফতোয়ার আমরা তীব্র ধিক্কার জানাই এবং অবিলম্বে চ্যানেলের নবীকরণ সহ অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস খোলার দাবিতে ২৯ সেপ্টেম্বর নবান্ন অভিযানে যেতে গিয়ে পুলিশী সন্ত্রাসের জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা গ্রেপ্তার হন। মোট ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়। আইসা দাবি তুলেছে ধৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই!

Published on 30 September, 2021