বিক্ষোভ মিছিল শিলিগুড়িতে

উত্তর পশ্চিম দিল্লী জুড়ে চলা গেরুয়া সন্ত্রাস এবং রাষ্ট্রের মদতে চলা পরিকল্পিত গণহত্যার প্রতিবাদে বিজেপি নেতা কপিল মিশ্রের গ্রেপ্তার ও অমিত শাহের পদত্যাগের দাবীতে ২৬ ফেব্রুয়ারী শিলিগুড়িতে দার্জিলিং জেলা কমিটি পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি পার্টি অফিসের (সিধু-কানু সরণি) সামনে থেকে শুরু হয়ে হিলকার্ট রোড হয়ে হাসমিচকে এসে শেষ হয়। মিছিল শেষে পোড়ানো হয় অমিত শাহের কুশপুতুল। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অভিজিৎ মজুমদার, পুলক গাঙ্গুলী, মোজাম্মেল হক, অনিমেষ ঘোষ দস্তিদার, পবিত্র সিংহ, মীরা চতুর্বদী, অপু চতুর্বদী, শরৎ সিংহ, প্রলয় চতুর্বেদী, মুক্তি সরকার, রুবী সেনগুপ্ত, শাশ্বতী সেনগুপ্ত  পৈষানজু সিংহ, তাপস বর্মণ প্রমুখ।

siliguri rally

 

Published on 29 February, 2020