খণ্ড-26 / সংখ্যা 24 / কাঁচরাপাড়া রেল ওয়ার্কশপ গেটে প্রতিবাদ সভা

কাঁচরাপাড়া রেল ওয়ার্কশপ গেটে প্রতিবাদ সভা

কাঁচরাপাড়া, উত্তর ২৪ পরগণা ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ৭৭ বছরের পড়লো এই দিন এআইসিসিটিইউ ও ইআরইউ-র উদ্যোগে কাঁচরাপাড়া রেল ওয়র্কশপ গেট সংলগ্ন সিটি বাজার মোড়ে, রেল সহ ৪৪টি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে এবং শ্রমিক বিরোধী লেবার কোড আইন বাতিল করার দাবি নিয়ে বিক্ষোভ সভা হয়। বক্তব্য রাখেন এআইসিসিটিইউ প:ব: সাধারণ সম্পাদক কমরেড বাসুদেব বসু, উত্তর ২৪ পরগণা জেলা সম্পাদক নবেন্দু দাশগুপ্ত, জেলা কমিটি সদস্য উত্তম দাস, তরুন ট্রেড ইউনিয়ন কর্মী সাগ্নিক চক্রবর্তী এবং ইস্টার্নরেল এমপ্লয়ীজ ইউনিয়ন সম্পাদক কমরেড রবি সেন প্রমুখ।

Published on 14 August, 2019