আরওয়াইএ-র ডাকে পূর্ব বর্ধমান জেলায় প্রতিবাদ কর্মসূচি

শিক্ষক নিয়োগে দুর্নীতি, যোগ্য শিক্ষক পদে চাকুরী প্রার্থীদের বঞ্চিত করার বিরুদ্ধে ও শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরেই আর ওয়াইএর নেতৃত্বে আন্দোলন চলছে শিক্ষক প্রার্থীরা দীর্ঘদিন অনশন করছেন ...

Protest program in East Burdwan

শিক্ষক নিয়োগে দুর্নীতি, যোগ্য শিক্ষক পদে চাকুরী প্রার্থীদের বঞ্চিত করার বিরুদ্ধে ও শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরেই আর ওয়াইএর নেতৃত্বে আন্দোলন চলছে শিক্ষক প্রার্থীরা দীর্ঘদিন অনশন করছেন। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ও কার্যকর হচ্ছে না। বেকার যুবকরা অনেক কষ্ট করে ঋণগ্রস্ত মা-বাবার অর্থ ব্যয় করে লেখা পড়া শিখে যোগ্যতা অর্জন করেও বেকারত্বের জ্বালায় আত্মহত্যা করতে হচ্ছে। দালাল, শাসক পার্টির দান্ধাবাজ নেতাদের দ্বারা প্রতারিত হচ্ছে। কিন্ত শিক্ষক নিয়োগ আজ ও কোর্টের অজুহাত, নেতাদের ভাষণ প্রতিশ্রুতির মধ্যেই আটকে আছে। তাই করোনার পরিস্থিতিতে অঘোষিত লকডাউন এর মধ্যেই ব্যাপক সমর্থন নিয়ে ক্ষমতায় আসা নতুন সরকারের কাছে আর ওয়াইএ দাবি করছে –
    • শিক্ষক নিয়োগে দুর্নীতির নিরপেক্ষ তদন্ত হোক ।
    • অসদউপায়ে নিযুক্ত শিক্ষকদের বরখাস্ত করতে হবে এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে।
    • শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও নিয়মিত টেট, এসএসসি ও অন্যান্য  নিয়োগ পরীক্ষা  কার্যকর করতে হবে ।
    • শিক্ষান্তে কাজের অধিকারকে সুনিশ্চিত করতে হবে ।

এই সমস্ত দাবিতে ১০ জুন পূর্ব বর্ধমান জেলার পুর্বস্থলী ২নং ব্লকের ফলেয়া স্টেশন বাজারে, বাররপাড়া গ্রামে, মন্তেশ্বর ব্লকের মুরুলিয়া গ্রাম, কুলুট-এ প্রতিবাদ সংগঠিত হয়।

Published on 18 June, 2021