২৫ সেপ্টেম্বর দার্জিলিং-এ সড়ক অবরোধ

২৫ সেপ্টেম্বর দার্জিলিং জেলার এনএইচ-৩১ জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। ঘোষপুকুরে ৪৫ মিনিট অবরোধ চলে। সারা ভারত কিসান মহাসভা ও সারা ভারত কিসান সভার কর্মীরা উপস্থিত ছিলেন। অবরোধস্থলে সারা ভারত কিসান মহাসভা ..

dare

২৫ সেপ্টেম্বর দার্জিলিং জেলার এনএইচ-৩১ জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। ঘোষপুকুরে ৪৫ মিনিট অবরোধ চলে। সারা ভারত কিসান মহাসভা ও সারা ভারত কিসান সভার কর্মীরা উপস্থিত ছিলেন। অবরোধস্থলে সারা ভারত কিসান মহাসভার পক্ষে পবিত্র সিংহ, সারা ভারত কিসান সভার পক্ষে ঝরেন রায় এবং সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসুদেব বসু। অবরোধে থাকেন পার্টির জেলা সম্পাদক অভিজিৎ মজুমদার, কৃষিমজুর সমিতির শরৎ সিংহ, পৈসাঞ্জু সিংহ, কান্দ্রা মুর্মু, বন্ধু বেক প্রভৃতি জেলা নেতা। সিআইটিইউ নেতা সমন পাঠক ও সুদীপ দত্ত সহ ২৫০ জন মানুষ অবরোধে অংশ নেন। আলিপুরদুয়ারের কোর্ট মোড় থেকে লিচুতলা পর্যন্ত বামপন্থী দলগুলির যৌথ মিছিল হয়। পার্টির পক্ষে চঞ্চল দাস মিছিলে অংশ নেন।

Published on 02 October, 2020