পুর্ব বর্ধমান জেলায় আরওয়াইএ’র প্রতিবাদ

RYA protests

সরকারী নিয়োগে দুর্নীতি অনিয়মের উচ্চ-পর্যায়ের তদন্ত করে দোষীদের শাস্তির দাবিতে ও মেধাতালিকা ধরে যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতে এবং লকডাউনে কাজ হারানোদের মাসিক ৭,৫০০ ক্ষতিপুরণের দাবিতে রাজ্যজুড়ে আরওয়াইএ’র পক্ষ থেকে ৪ জুলাই প্রতিবাদ দিবস পালন করার কর্মসূচি নেওয়া হয়। ঐদিন পুর্ব বর্ধমান জেলার পুর্বস্থলী ২নং ব্লকের মেড়তলাগ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর গ্রামে, পুর্বস্থলী ১নং ব্লকের নাদনঘাট গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামে, কালনা ২নং ব্লকের আগ্রাদহ বাস স্ট্যান্ডে, মেমারী ১নং ব্লকের নিমো ও মন্তেশ্বর ব্লকের কুলুট গ্রামে প্রতিবাদ দিবস পালন করা হয়।

৪ জুলাই স্বজন হারানোর স্মরণ অনুষ্ঠান করা হয় মন্তেশ্বর, কালনা ২নং ব্লকের আগ্রাদহ গ্রামে।

Published on 10 July, 2021