শোক সংবাদ : কমরেড এলাহিবক্স সেখ প্রয়াত

Comrade Elahibox Sekh passed away

ধুবুলিয়ার পাথরাদহ গ্রামের কমরেড এলাহিবক্স সেখ ৩১ অক্টোবর ২০২২ বিকালে প্রয়াত হন। ’৭০ দশক থেকেই তিনি পার্টির সাথে যুক্ত ছিলেন। একজন একনিষ্ঠ কর্মী হিসাবে দীর্ঘদিন ধরে পার্টির গুরুত্বপূর্ণ দায়দায়িত্ব পালন করে গেছেন, কৃষক সংগ্রামের ময়দানে সামনের সারিতে থেকেছেন। বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থতার কারণে তিনি পার্টির কাজ করতে পারতেন না, কিন্তু সারাটা জীবন পার্টির প্রতি তাঁর আস্থা ও বিশ্বাস অটুট ছিল। তাঁর মৃত্যুর খবর পেয়ে নওপাড়া অঞ্চলের পার্টি কর্মীরা তাঁর বাসগৃহে যান এবং তাঁর প্রতি অন্তিম শ্রদ্ধা জানান।

কমরেড এলাহি বক্স সেখ অমর রহে। তাঁকে জানাই লাল সেলাম।

Published on 05 November, 2022