প্রয়াত হলেন সাথী অচিন্ত্য গুপ্ত

dda43

দক্ষিণ ২৪ পরগণার মল্লিকপুর নিবাসী সাথী অচিন্ত্য গুপ্ত গত ১৫ ডিসেম্বর প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। পারিবারিক সম্পর্কে তিনি শহীদ কমরেড জহর (সুব্রত) দত্ত’র তুতো ভাই। একসময় পর্যন্ত গণতান্ত্রিক অধিকার আন্দোলনের একনিষ্ঠ সংগঠকের ভূমিকা পালন করে গেছেন যার মূল্য অপরিসীম। তিনি দেশব্রতী পত্রিকার নিয়মিত পাঠক ছিলেন। তাঁর মৃত্যু বাম ও গণতান্ত্রিক আন্দোলনে এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর পরিবার-পরিজন ও সংগ্রামী সাথীদের গভীর শোকের অংশীদার। কমরেড অচিন্ত্য গুপ্তের স্মৃতি থাকবে জাগরুক।

Published on 19 December, 2020