চলে গেলেন শুকদেবজী

৯ জানুয়ারী দুপুর ১.৩০ মিনিটে কমরেড শুকদেবজী রাঁচীর রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে প্রয়াত হয়েছেন। বিগত ৪ দিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। ১০ জানুয়ারী সিপিআই(এমএল) রাঁচী অফিসে তাঁর মরদেহ শায়িত থাকবে, তারপর অন্তিম যাত্রা শুরু হবে। তিনি ছিলেন পার্টির ঝাড়খন্ড রাজ্য স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের ভূতপূর্ব সদস্য। তিনি দীর্ঘ দিন বিহারে কাজ করেছেন, পাটনা শহর পার্টি কমিটির সম্পাদক ছিলেন, রেল কর্মচারিদের মধ্যে পার্টি গঠনে তাঁর বিশিষ্ট অবদান ছিল। একজন আদর্শবান কমিউনিস্ট হিসাবে তিনি সর্বদাই স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর প্রতি পার্টির কেন্দ্রীয় কমিটি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছে।    

- সিপিআই(এমএল) কেন্দ্রীয় কমিটি

Published on 14 January, 2020