দক্ষিণ ২৪ পরগণা জেলাভিত্তিক মহিলা সমিতির সভা

womens-association-meeting

৩১ আগস্ট খাদ্য আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পর দক্ষিণ ২৪ পরগণা জেলা অফিসে আগামী ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মহিলা সমিতির জাতীয় সম্মেলনকে সামনে রেখে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সম্মেলনের শ্লোগান এবং গোটা দেশজুড়ে ফ্যাসিবাদের যে আগ্ৰাসন মহিলাদের উপর নামানো হচ্ছে তারই বিরুদ্ধে এক প্রাণবন্ত আলোচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যনেত্রী মিতালী বিশ্বাস। কর্মীরা উৎসাহ ও আগ্রহের সঙ্গে শোনেন। উপস্থিতিও ছিল বেশ ভালো। এই ধরনের আলোচনা মাঝে মধ্যে করার দাবিও উঠে আসে। সমগ্র সভার আয়োজন করেন দেবযানী ও মমতাজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলানেত্রী কাজল দত্ত।

Published on 08 September, 2023