বেলঘরিয়ায় ধর্মঘটের দিন মিছিল, অবরোধ

৮ ডিসেম্বর ধর্মঘটের দিন বেলঘরিয়া এলাকায় তিনটি জুটমিল কামারহাটি, আগরপাড়া ও প্রবর্তক মিলের শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটে শামিল হয়েছেন। দোকানপাট অধিকাংশ বন্ধ। বিটি রোডে যান চলাচল কম। .....

bel

৮ ডিসেম্বর ধর্মঘটের দিন বেলঘরিয়া এলাকায় তিনটি জুটমিল কামারহাটি, আগরপাড়া ও প্রবর্তক মিলের শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটে শামিল হয়েছেন। দোকানপাট অধিকাংশ বন্ধ। বিটি রোডে যান চলাচল কম। সকালে সিপিআই(এমএল) লিবারেশন জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে রথতলা বিটি রোড কিছুক্ষণ অবরোধ করে, এরপর মিছিল আবার এগিয়ে যায়, প্রবর্তক জুটমিলের সামনে বিটি রোড অবরোধ হয়, সবশেষে কামারহাটিতে বিটি রোড অবরোধ হয়। সিপিআই(এমএল) এবং সিপিআই(এম)-এর পক্ষ থেকে বক্তব্য রাখেন যথাক্রমে নবেন্দু দাশগুপ্ত এবং প্রদীপ মজুমদার। এরপর আবার মিছিল শুরু হয়ে সিপিআই(এম) কার্যালয়ে পৌঁছে শেষ হয়।

Published on 19 December, 2020