সাংস্কৃতিক কর্মীদের মিছিল বজবজে

এনআরসি, এনপিআর বিরোধিতায় এবং নাগরিকত্ব (সংশোধনী) আইন বাতিলের দাবিতে পথে নামলেন সাংস্কৃতিক কর্মীরা। দক্ষিণ ২৪ পরগণার বজবজ-মহেশতলা এলাকার সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে গত ২২ ডিসেম্বর এক মিছিল আয়োজন করা হয়। নবীন-প্রবীণের মেলবন্ধন, সম্প্রীতির স্লোগানে বজবজ চত্বর মুখরিত হয়ে ওঠে। বজবজের কালিপুর থেকে শুরু হয়ে মহেশতলায় গিয়ে শেষ হয় এই সাম্প্রদায়িকতা বিরোধী সম্প্রীতি মিছিল। সমগ্র মিছিলটি আয়োজনে ‘‘চলার পথে’’ সাংস্কৃতিক সংস্থা বিশেষ উদ্যোগ গ্রহণ করে।

Published on 04 January, 2020