আসামের সিলসাকোতে আদিবাসী মহিলাদের প্রতিবাদ

protest-in-silsakko-assam
হেমন্ত বিশ্ব শর্মাকে অবিলম্বে উচ্ছেদ বন্ধ করতে হবে !

প্রকাশ্যে পোশাক খুলতে নারীদের যে পরিমাণ যন্ত্রণা, অসহায়ত্ব ও হতাশার মধ্য দিয়ে যেতে হয় তা কল্পনাতীত। হিন্দুত্ববাদী আইকন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শাসিত রাজ্য আসামের সিলসাকোর আদিবাসী মহিলারা পোশাক খুলে প্রতিবাদে সামিল হতে বাধ্য হলেন। গত কয়েকদিন ধরে, গুয়াহাটির সিলসাকো এলাকার আদিবাসীরা উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। সরকার তাদের দাবিতে কর্ণপাত করেনি। একই এলাকায় টাটার জিঞ্জার হোটেল ভাঙার সাহস সরকারের নেই। বুলডোজার চালানো হচ্ছে আসামের আদিবাসীদের ঘরবাড়ি নিশানা করে। এটাই বিজেপি সরকারের নীতি। সিপিআই(এমএল) এই ঘটনার জন্য হেমন্ত বিশ্ব শর্মার পদত্যাগ এবং অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ করার দাবি জানিয়েছে।

Published on 08 September, 2023