চলে গেলে কমরেড লালদা (আশোক মুখার্জী)

Comrade Lalda

৪ আগস্ট সকালে প্রয়াত হয়েছেন লালদা (অশোক মুখার্জি)। তিনি দুরারোগ্য ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ৯০-এর দশকে বামফ্রন্ট বহির্ভূত বাম দলগুলির বাসভাড়া বিরোধী আন্দোলনের সময় তিনি আইপিএফ’এর সাথে যুক্ত হন, সেইসময় চুঁচুঁড়ায় ব্যাঙ্কের সামনে এক বন্ধ্ কর্মসূচি চলার সময় পুলিশ অন্যদের সাথে তাঁকেও গ্রেপ্তার করে। তিনি নিয়মিত সক্রিয় রাজনৈতিক কাজে যুক্ত না থাকলেও দেশব্রতীর নিয়মিত পাঠক ছিলেন এবং বিভিন্ন কর্মসূচিতে পার্টিকে অর্থ সাহায্য করতেন। অসুস্থ অবস্থায় তিনি গত ১১ জুলাই স্ট্যান স্বামীর হত্যার প্রতিবাদ কর্মসূচিতে যোগদান করেন। লালদা হাওড়ার একটি স্কুলে অঙ্কের শিক্ষকতা করতেন এবং সেখান থেকে সদ্যই অবসর নিয়েছিলেন। লালদাকে লাল সেলাম।

Published on 07 August, 2021