খণ্ড-26 / সংখ্যা 26 / মহিলাদের ঘরোয়া সভা দেবগ্রামে

মহিলাদের ঘরোয়া সভা দেবগ্রামে

দেবগ্রামের দাসপাড়ায় সভা হল সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির নেতৃত্বে। সভায় ২৫ জন তপশিলি সম্প্রদায়ের মহিলা উপস্থিত ছিলেন। সমিতির রাজ্য সম্পাদিকা ইন্দ্রাণী দত্তকে বহু ধরনের সমস্যায় জর্জরিত এই মানুষগুলো মন খুলে তাদের কথা জানালেন। তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সহজ-সরলভাবে উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করলেন সম্পাদিকা। সকলের কাছেই এক প্রকার এ সভাটি ভালো লেগেছে এবং আগামী কিছুদিন পরে আবার সবাইকে নিয়ে বসার জন্য আহ্বান জানান। মহিলা সংগঠন করার জন্য প্রাথমিকভাবে তাদের উৎসাহিত করলে তারা সদস্য হবেন বলে জানান। দলিলপুর নামে একটি আদিবাসী গ্রামে যুবকদের নিয়ে আলোচনা সভা হয় ২২ আগস্ট। উপস্থিতির হার কম হওয়ায় আগামী ১ সেপ্টেম্বর পুনরায় আরেকটি সভা করার সিদ্ধান্ত দেওয়া হয়। আলোচনায় রাস্তা পাকা করার দাবি ওঠে।

Published on 29 August, 2019