কামারহাটি-বেলঘরিয়ায় শ্রমিক-কৃষকের দাবিতে কর্মসূচি

কামারহাটিতে ২৫ জুন আগরপাড়া জুট মিলের নতুন কোয়ার্টার লাইনে বিসিএমএফ-এর নেতৃত্বে শ্রমিকদের বিক্ষোভ প্রদর্শন হয়। বিষয় ছিল, চার শ্রমকোড বাতিল করতে হবে, কাঁচা পাটের অভাবে বন্ধ এবং করোনা কারণে ...

Programs in Kamarhati

কামারহাটিতে ২৫ জুন আগরপাড়া জুট মিলের নতুন কোয়ার্টার লাইনে বিসিএমএফ-এর নেতৃত্বে শ্রমিকদের বিক্ষোভ প্রদর্শন হয়। বিষয় ছিল, চার শ্রমকোড বাতিল করতে হবে, কাঁচা পাটের অভাবে বন্ধ এবং করোনা কারণে আধা খোলা মিলে শ্রমিকদের লে-অফ দিতে হবে, প্রতিটি মিলে শ্রমিক ও তাদের পরিবারকে দ্রুত কোভিড-১৯ ভ্যাক্সিন দিতে হবে। বক্তব্য রাখেন মাজাহার খান, শিবগুহরায় এবং নবেন্দু দাশগুপ্ত।

বেলঘরিয়ায় ২৬ জুন দেশপ্রিয়নগরে দিল্লীর কৃষক আন্দোলনের সমর্থনে কৃষক বাঁচাও দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও দাবিতে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কর্মসূচি পালন করা হয়। বেশ কিছুক্ষণ অবস্থান চলে।

Published on 03 July, 2021